থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রচ্ছদ » জাতীয় » থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বুধবার, ১৭ জুলাই ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শিক্ষার্থীদেরও সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, আর্মড ফোর্স সদস্য অবস্থান নিয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবির গাড়ি। এখনও ক্যাম্পাসের ভিসি চত্বরে অবস্থান করছেন আন্দোলনকারীদের কিছু সংখ্যক শিক্ষার্থী। তবে ছাত্রলীগের কোনও নেতাকর্মীকে ক্যাম্পাসে দেখা যায়নি। সবমিলিয়ে ক্যাম্পাসে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পাসে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেলা ১২টার পর পরই আন্দোলকারীরা ক্যাম্পাসে প্রথমে রাজু ভাস্করের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ সরিয়ে দেয়। পরে তারা ভিসি চত্বরে অবস্থান নেন। তারা বলছেন, কোটার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস ছাড়বো না।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ছাত্ররা টিএসসিতে একত্রিত হতে চেয়েছিল। আমরা তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড চার্জ করেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথ ও ভেতরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। নীলক্ষেতের দিকে ঢাবির প্রবেশপথ ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ থেকে টিএসসির পর্যন্ত খানিক পর পর বিরতি দিয়ে তারা দল বেঁধে অবস্থান করছেন। এসময় তাদের সঙ্গে জলকামান, রায়ট কারও দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ব্যাগ নিয়ে বিভিন্ন হল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৮   ১৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান
সবাইকে ভোট দেওয়ার, ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরিশাল-ভোলা ব্রিজ করতে হবে: বরিশালে জনসভায় তারেক রহমান
ক্ষমতা নয়, মানব কল্যাণে রাজনীতি করি: মায়ের দোয়া অনুষ্ঠানে তারেক রহমান
ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ
বাংলাদেশের কোয়ান্টাম-প্রুফ ডিজিটাল ভবিষ্যৎ অন্বেষণ করতে জাপানি নিরাপত্তা বিজ্ঞানীর সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার



আর্কাইভ