বোরহানউদ্দিনে ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রচ্ছদ » নারী ও শিশু » বোরহানউদ্দিনে ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮



স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ২য় শ্রেণীর ৬ বছরের শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। রোববার দুপুরে শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়তে গেলে তার স্বামী টিভি দেখাতে রুমের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ঐ শিশুটি আতঙ্কিত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
স্বজনের অভিযোগ, রোববার (২১ জানুয়ারী) বিকালে বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাচিয়া গ্রামের বাসিন্দা (জনৈক) মেয়ে সওদাগর বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী পার্শ্ববর্তী বাড়ীর শিক্ষিকা শাহানাজ বেগমের বাসায় প্রাইভেট পড়তে যায়। শিক্ষিকার বাসায় গিয়ে তাকে না পেয়ে ওই শিক্ষার্থী চলে আসতে চাইলে শাহানাজ বেগমের স্বামী নজরুল ইসলাম (৫০) টিভি দেখার কথা বলে রুমের ভিতরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি গুরুতর আহত ও আতঙ্কিত অবস্থায় বাড়িতে এসে তার মাকে ঘটনাটি বলে কান্নায় ভেঙ্গে পড়ে। ভিকটিমের মা তাকে প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। সেখান থেকে ডাক্তাররা তাকে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেপার করে। পাশবিক নির্যাতনের শিকার শিশুটি মানুষিকভাবে ভেঙ্গে পড়ে। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শিশুটি কাউকে দেখলেই আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
ভিকটিমের পিতা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ২য় শ্রেণীতে পড়–য়া মেয়ে পার্শ্ববর্তী বাড়ীতে প্রাইভেট পড়তে গেলে প্রাইভেট শিক্ষিকা বাসায় না থাকার সুযোগ তার স্বামী লম্পট নজরুল ইসলাম টিভি দেখানোর কথা বলে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষন করেছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি তারা যেন লম্পট নজরুলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তি দেয়। যাতে আমার মেয়ের মতো আর কোন শিশু এ ধরনের পাষবিক নির্যাতনের শিকার না হয়।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার বলেন, এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় শিশুটির পিতা শাহিন শিকদার একটি সাধারন ডায়রী করে। কিন্তু তা ধর্ষণ সংক্রান্ত নয়। শিশুটিকে মারধর ও ভয় দেখানো সংক্রান্ত। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৫   ৫৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলা সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা
দিনভর নাটকের পর ঢাকা থেকে শিশু উদ্ধার ॥ মা পুলিশ হেফাজতে
ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার



আর্কাইভ