মুন্সিগঞ্জ থেকে ভোলায় বেড়াতে এসে অটো রিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » মুন্সিগঞ্জ থেকে ভোলায় বেড়াতে এসে অটো রিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু
বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥
মুন্সিগঞ্জ থেকে ভোলায় বেড়াতে এসে অটো রিকশার ধাক্কায় এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারী) মুন্সিগঞ্জ জেলার স্যামগঞ্জের আতাউল্লার স্ত্রী মরিয়ম বিবি তার ৩ বছরের ছেলে মিরাজকে নিয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে তার অত্মিয় ইউনুস মাষ্টারের বাড়ীতে বেড়াতে আসে। বিকেল ৫টার দিকে মরিয়ম তার ছেলে মিরাজকে নিয়ে ভেলুমিয়া সড়কে আসলে মিরাজ মায়ের হাত ছেড়ে রাস্তারদিকে দৌড় দেয়। এসময় দ্রুতগামী একটি অটো রিকশার ধাক্কায় মিরাজের মাথায় প্রচন্ড আঘাত লাগে। ওই অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৫:২৭   ৮০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় বশারকে হত্যা করা হয়েছে: পুলিশ
ভোলায় মহিলা পরিষদের মতবিনিময় সভা: নারী অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধের আহ্বান
হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী, তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম
দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক
ভোলায় মহিলা পরিষদের সাংগঠনিক মাসে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত
মেঘনায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার



আর্কাইভ