মনপুরায় কিশোরী গৃহবধুর আত্মহত্যা

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় কিশোরী গৃহবধুর আত্মহত্যা
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮



---
মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় পারিবারিক কলহের জেরে এক কিশোরী গৃহবধু আত্মহত্যা করে। এনিয়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে গত ১০ দিনে দুই গৃহবধু আত্মহত্যা করে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাকিবের বাড়ি হতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে একই ইউনিয়নে ৬ জানুয়ারী শনিবার শাহনাজ (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা গৃহবধু হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুছ মিয়ার মেয়ে নাসরিন (১৮)।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে গৃহবধু। এর আগে এদের মধ্যে পারিবারিক কলহ হলে সালিশীর মাধ্যমে সমাধান করা হয়। তিনি আরোও জানান, ৬ জানুয়ারী একই কারনে শাহনাজ নামে আরেক গৃহবধৃ আত্মহত্যা করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, গৃহবধুর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। তিনি আরোও জানান, এর আগে একই ইউনিয়ন থেকে শাহনাজ নামে আরেক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২১:২০   ৬৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলা সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা
দিনভর নাটকের পর ঢাকা থেকে শিশু উদ্ধার ॥ মা পুলিশ হেফাজতে
ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার



আর্কাইভ