লালমোহনে শীত বস্ত্র বিতরণকালে এমপি শাওন প্রধানমন্ত্রী শীতার্তদের শীত নিবারণে কাজ করে যাচ্ছেন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » লালমোহনে শীত বস্ত্র বিতরণকালে এমপি শাওন প্রধানমন্ত্রী শীতার্তদের শীত নিবারণে কাজ করে যাচ্ছেন
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮



---
লালমোহন প্রতিনিধি॥
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্তদের শীত নিবারণে কাজ করে যাচ্ছেন। সারাদেশব্যাপী প্রচন্ড শৈত্য প্রবাহে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ যখন শীতে জবুথবু অবস্থায় রয়েছে ঠিক তখনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শীত নিবারণে শীত বস্ত্র পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করছি। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দিনব্যাপী লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন তিনি গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কথা ভাবেন। সাধারণ মানুষের অন্য, বস্ত্র, বাসস্থানসহ দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন প্রধানমন্ত্রী।
এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা ত্রাণ ও পূর্ন বাসন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, লালমোহন প্রেসকাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শিখা আফরোজ, সাংগঠনিক সম্পাদক তপতী সরকার, পৌরসভা মহিলালীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তার বুলু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, পৌর যুব মহিলালীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:২২   ৬৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল
৭০ এর ১২ নভেম্বরে নিহতদের স্মরণে ভোলায় একটি ‘স্মৃতি স্মারক’ নির্মাণ করা হবে: গোলাম নবী আলমগীর
মৃত্যুপূরীতে রুপ নিলো উপকূল ভোলা ৫৬ বছরেও হয়নি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ



আর্কাইভ