ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » দৌলতখান » ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ফকিরবাড়ি সরকরি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত নারী সমাবেশে জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জয়নগর ইউনিয়নের চেয়্যারম্যান মো: বশির, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফিরোজ কবির, ফকির বাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাহিদ আক্তার। এসময় শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় চার শতাধিক নারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলেধরে বক্তরা বক্তব্য প্রদান করেণ।

বাংলাদেশ সময়: ১:১৬:৩৮   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দৌলতখানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ, মুখে গুরুতর জখম
দৌলতখানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন
দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণে আনন্দমুখর অংশগ্রহণ
দৌলতখানে হালনাগাদ ভোটার তালিকা, ভোটার ১ লাখ ৬৭ হাজার ৮৫৫
নাক চেপে পথ চলার দুই দশক, তবুও হয়নি সমাধান
দৌলতখানের বাংলাবাজারে পোশাক না কেনায় শিশু ও নারী ক্রেতাকে মারধরর



আর্কাইভ