
স্টাফ রিপোর্টার ॥
নতুন বছরে কাসে বসার ঠিক আগমুহূর্তে রং ছড়ানো বর্ণিল প্রচ্ছদ আর নতুন বইয়ের গন্ধ শিশুদের মনে ছড়িয়ে দিয়েছে অপার আনন্দের আবেশ। কুয়াশার চাদরে ঘেরা সকালে শিশুরা নতুন বই নিতে জড়ো হতে থাকে নিজ নিজ স্কুলের আঙিনায়। সকালের সোনারোদে শিশুদের হাসিমুখ যেন বলে দিচ্ছিল, বইয়ের প্রতি, শিক্ষার প্রতি তাদের অগাধ ভালোবাসা আর আন্তরিকতার কথাই। নতুন বই হাতে পেয়ে, বুকে জড়িয়ে তার গন্ধ শুঁকে শিশুরা নির্মল হাসিমুখে ছুটে গেছে বাড়িতে। সোমবার (০১ জানুয়ারী) দুপুরে ভোলায় উৎসবমুখর পরিবেশে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বছরের প্রথম দিন জেলার সাত উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার ৫ লাখ ২৪ হাজার ৯০০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে প্রায় ৪৫ লাখ ২৫ হাজার নতুন বই তুলে দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ।
প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ নরুন্নবী চৌধুরী শাওন বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রোল মডে। তার যুগোপযোগী শিক্ষানীতির আলোকে দেশে একদিকে যেমন শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উন্নয়ন হয়েছে, আধুনিক তথ্য প্রযুক্তি মাধ্যমে তথ্য জ্ঞান সমৃদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার বেড়েছে। যা বিগত জিয়াউর রহমান, এরশাদ ও খাদেলা জিয়ার শাসনামলে হয়নি। তিনি আরো বলেন, নকলমুক্ত পরীক্ষায় হওয়ার ফলে জেএসসি’র ফলাফলে বরিশাল বিভাগে প্রথম হয়েছে এবং জেলার মধ্যে লালমোহন হয়েছে ১ম। বিএনপি আমলে জেলায় শিক্ষার হাত ছিলো ৫৪% তা বেড়ে বর্তমানে হয়েছে ৬৫%। এ ফলাফল আরে বাড়ানোর জন্য আগামীতে নিবিড় পর্যবেক্ষন করা হবে।
এদিকে, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চরজংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করের, বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ মাইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, তথ্য অফিসার মোঃ আহসান কবীর, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান, ভোলা সদর ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ আনোয়ার হোসেন। বই বিতরণ উৎসবের মাধ্যমে সারাদেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অসামান্য উদ্যোগ হওয়ায় বক্তারা সবাই বিষয়টির প্রশংসা করেন। বই বিতরণ উৎসবের মাধ্যমে আজ সারা জেলায় প্রাথমিক স্তরে ১৪,৭২,০৯২টি এবং মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও এসএসসি ভোকেশনাল স্তরে ৩৪,৬২,৯৯০টি বই বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
জেলার এক হাজার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থী হাতে ১৪ লাখ ৭২ হাজার, ২৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের এক লাখ ২৪ হাজার ৮৫০জন শিক্ষার্থীর হাতে ১৭ লাখ ৯১ হাজার ২৪০ পিস এবং ২৪৪টি দাখিল মাদ্রাসার ৭০ হাজার ১৫০ জন শিক্ষার্থীদের হাতে ১০ লাখ ৫ হাজার ৪৫০পিস বই বিতরন করা হয়। জেলায় এইকদিন একযোগে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়ে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৬ ১০০৭ বার পঠিত