শশীভূষণে ৬ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার

প্রচ্ছদ » চরফ্যাশন » শশীভূষণে ৬ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



প্রতীকী ছবি।

চরফ্যাশন প্রতিনিধি ॥

স্ত্রীর করা যৌতুক মামলায় ৬ বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না হোসেনের। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শশীভূষণ থানার এএসআই মো. কামাল হোসেন শশিভূষণ থানা এলাকার রসুলপুর ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে। শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে।

ওসি জানান, হোসেনের বিরুদ্ধে ২০১৬ সালে তাঁর স্ত্রী যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় হোসেনের বিরুদ্ধে ৫ বছর সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করা হয়।

এরপর থেকেই হোসেন পলাতক থাকে। তাঁর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে দীর্ঘ ৬ বছর ধরে হোসেনের কোনো খোঁজ পায়নি পুলিশ। খবর পেয়ে পুলিশ বৃহ¯পতিবার দুপুরে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৯   ৫৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
ধেয়ে আসছে মৌসুমি ঝড়! দুর্যোগ ঝুঁকিতে চরফ্যাশনের চরাঞ্চলের মানুষ
চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু
হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
শশীভূষণে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কু-প্রস্তাবে সাড়া না পেয়ে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি
চরফ্যাশনে চিকিৎসকের অবহেলায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
গর্ভে সন্তান রেখেই প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে



আর্কাইভ