শশীভূষণে মোটরসাইকেল থেকে ছিটকে গৃহবধূর মৃত্যু

প্রচ্ছদ » অপরাধ » শশীভূষণে মোটরসাইকেল থেকে ছিটকে গৃহবধূর মৃত্যু
সোমবার, ২০ মার্চ ২০২৩



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলায় বাড়ি থেকে বের হয়ে ডাক্তার দেখাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক গৃহবধূ। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার শশীভূষণ থানা সংলগ্ন এলাকার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোলেমান এ তথ্য নিশ্চিত করেছেন।

---

নিহত গৃহবধূ রেবু (৪০) বেগম একই উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকার বড় মানিকা ইউনিয়নের চর আইচা গ্রামের মো. লিটন হোসেনের স্ত্রী ও ৪ সন্তানের জননী ছিলেন।
এসআই সোলেমান জানান, ঘটনার দিন সকালে বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্য নিয়ে ভাড়াটিয়া মোটরসাইকেল যোগে চরফ্যাশন উপজেলায় যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলটি থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবার আইনি কোনো প্রক্রিয়ায় যেতে চাচ্ছে না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৫   ৬২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ