বসন্ত-ভালোবাসায় ভিড় বাড়ছে ভোলার ফুলের দোকানে

প্রচ্ছদ » জেলা » বসন্ত-ভালোবাসায় ভিড় বাড়ছে ভোলার ফুলের দোকানে
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



ছোটন সাহা ॥
ঋতুরাজ বসন্ত এসে গেছে। আর তাই দোলা দিচ্ছে মন। সেই সঙ্গে প্রকৃতিও যেন সেজেছে নতুন সাজে। বাহারি ফুল ফুটেছে গাছে গাছে। সারি সারি ফুলের সমারোহে দোল খাচ্ছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বাহারি ফুল। নার্সারি ও ফুলের দোকানে শোভা পাচ্ছে বাহারি রংয়ের এসব মন মুগ্ধকর ফুল।
ফুল চাষিরা জানালেন, ভোলাতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয় না, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যশোর থেকে আনা হয়। আর তাই ফুলের দাম কিছুটা চড়া। তবে ফুলের নার্সারিতে পর্যাপ্ত ফুল পাওয়া যাচ্ছে।
আজ (মঙ্গলবার) বসন্ত ও ভালোবাসা দিবস। এই দুটি দিবস এবার এক সঙ্গে উদযাপিত হবে। এ কারণে বেড়েছে ফুলের কদর। তাই ফুলের দোকানে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়।

---

প্রিয়জনদের ফুল উপহার দিতে ভিড় করছেন তারা। তবে এ বছর ফুলের দাম অনেক বেশি হলেও ফুলকে ভালোবেসে চড়া দাম দিয়েই কিনতে হচ্ছে তাদের।
অন্যদিকে নার্সারিগুলোতেও দেখা গেছে বাহারি ফুলের সমারোহ। শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি চলছে। ফুলকে তরতাজা রাখতে পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা।
সদরের বেপারি দোবাল এলাকার আহসান নার্সারির শ্রমিক জানালেন, ভালোবাসা দিবসে ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তারা কয়েকদিন আগে থেকেই ফুলের পরিচর্যা করছেন। এখনও চলছে সেই পরিচর্যা।
নার্সারি মালিকরা জানালেন, দ্বীপজেলা ভোলায় বাণিজ্যিকভাবে ফুল চাষ হয় না, তবে অর্ধ-শতাধিক নার্সারি রয়েছে যেখানে দেখা মেলে বাহারি আকারের ফুল। যাদের মধ্যে গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা ফুলের ভালোবাসায় মুগ্ধ ক্রেতারা।
এসব ফুলের চাহিদা থাকায় আগাম ফুল কিনে নিয়ে যাচ্ছেন তারা। বছরের অন্য সময়ের তুলনায় বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের কেনাবেচা জমে ওঠে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তাই ফুলের দোকান বা নার্সারিতে ভিড় বাড়ছে তরুণ-তরুণীদের। ফুল কিনতে পেরে খুশি তারা।
প্রিয়াঙ্কা বনিক বলেন, বিশেষ দিনে প্রিয়জনকে ফুল দিতে দোকানে এসেছি ফুল কিনেছি। আমার মতো অনেকেই এসেছেন ফুল কিনতে।
আরেক তরুণী সাবরিনা মমতাজ বলেন, ফুল হলো ভালোবাসার প্রতীক। তাই ফুল উপহার হিসেবে দিতে যেমন খুব ভালো লাগে, তেমনি উপহার পেতেও। প্রিয় মানুষকে ফুল উপহার দিতে ফুলের দোকানে আসা।
এদিকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের ফুলের পসরা সাজানো হয়েছে দোকানগুলোতে। কেনা-বেচাও বেশি বলে অভিমত বিক্রেতাদের। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনা-বেচার ধুম।
ইভেন ম্যানেজমেন্ট, বিয়ে বাজারের স্বত্বাধিকারী প্রভাষক মনিরুল ইসলাম বলেন, বিগত সময় করোনার কারণে ক্রেতাদের সমাগম হয়নি, কেনাবেচাও হয়নি। তবে এবার ক্রেতাদের ভিড় বাড়ছে। আশা করা যায় ফুলের বিক্রি ভালো হবে।
ভোলা নার্সারি মালিক সমিতির সভাপতি হাজী আবুল কাসেম বলেন, এবার ফুলের বিক্রি অনেক বেশি হচ্ছে। ফুল বিক্রির মাধ্যমে বিগত সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ০:৩২:৪৪   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ